বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

জাতীয়

নির্মাণাধীন ভবনের পাশে খেলছিল দুই শিশু, দেয়ালচাপায় ঝরল প্রাণ

 প্রকাশিত: ১৫:২৭, ১১ মার্চ ২০২৬

নির্মাণাধীন ভবনের পাশে খেলছিল দুই শিশু, দেয়ালচাপায় ঝরল প্রাণ

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেওয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টার পর বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন উত্তর বাড্ডায় ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। সকালে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি।

তিনি জানান, তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেওয়ালের নিচ থেকে বের করে প্রথমে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল আরও জানান, এক ছেলে ও দুই মেয়ের মাঝে মেঝো আয়শা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো আয়শা।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

এদিকে, নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। দুটি বাড়ির মাঝে পাঁচ থেকে ছয় ফিট রাস্তা রিকশাও প্রবেশ করতে পারে না। ইটালি প্রবাসীর এক ব্যক্তির পুরাতন বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল। সেই পুরাতন একটি বাড়ির দেয়াল ধসে খেলতে থাকা দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অবশ্যই হত্যা মামলা প্রক্রিয়াধীন।