বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

খেলা

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যান সিটি-লিভারপুল

 প্রকাশিত: ০৯:৩৭, ১১ মার্চ ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যান সিটি-লিভারপুল

 এফএ কাপের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে লিভাপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে সাউদাম্পটন।

সোমবার অনুষ্ঠিত ড্র অনুযায়ী দেখা যায় শেষ আটের লড়াইয়ে লিগ ওয়ানের জায়ান্ট কিলার পোর্ট ভেলেকে ঘরের মাঠে আতিথেয়তা দিবে চেলসি। রোববার পঞ্চম রাউন্ডের ম্যাচে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পোর্ট
ভেলে।

সোমবার দিনের আরেক ম্যাচে পেনাল্টিতে ৫-৩ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে ওয়েস্ট হ্যাম। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে সিটি বনাম লিভারপুলের ম্যাচে। ড্রয়ের পর থেকেই এই ম্যাচকে ঘিড়ে বাড়তি উত্তেজনা দেখা দিয়েছে। এবারের মৌসুমে ইতোমধ্যেই পেপ গার্দিওলার দল দুইবার লিভারপুলকে পরাজিত করেছে। নভেম্বরে ম্যানচেস্টারে ৩-০ গোলে ও ফেব্রুয়ারিতে এ্যানফিল্ডে অল রেডসদের ২-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

২০২২ সালের সেমিফাইনালে ৩-২ গোলে জয়ের পর এফএ কাপে এই প্রথম সিটি-লিভারপুল মুখোমুখি হচ্ছে।

শেষ ষোলতে উল্ফসকে ৩-১ গোলে হারিয়ে লিভারপুল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এ পর্যন্ত জয় করা আটটি এফএ কাপ শিরোপার মধ্যে সর্বশেষটি এসেছিল চার বছর আগে।

অন্যদিকে সাতবারের বিজয়ী সিটি পঞ্চম রাউন্ডে নিউক্যাসলকে ৩-১ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সর্বশেষ সিটি ২০২৩ সালে শিরোপা জয় করেছিল সিটি।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল তৃতীয় টায়ারের দল ম্যানফিল্ডকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।