মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার

 প্রকাশিত: ১৪:১৯, ৯ মার্চ ২০২৬

বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার

বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।

আজ সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

বৈঠকে শিক্ষা ও উন্নয়ন খাতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। 

স্বাধীনতার পর থেকেই শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কানাডার অবদানের কথা বৈঠকে স্মরণ করে উভয় পক্ষ এই সম্পর্ককে আরো গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানান, সরকার বর্তমানে ‘প্রাইভেট ইউনিভার্সিটি আইন’ কাঠামো পর্যালোচনা করছে। যাতে সুনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হয় এবং যথাযথ একাডেমিক মান ও উন্নত অবকাঠামো নিশ্চিত করা যায়।

বৈঠকে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিটি) ব্যবস্থা শক্তিশালী করতে কানাডার চলমান সহযোগিতার প্রশংসা করা হয়। আইএলও এবং বিশ্বব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কানাডা এই খাতে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। 

এছাড়া বৈঠকে সক্ষমতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বৈঠকে হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য অর্জনে কানাডার ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র চিহ্নিত করতে দুই দেশের সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সংলাপ অত্যন্ত জরুরি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে শিক্ষা খাতে টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।