মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

জ্বালানি সংরক্ষণ ও ঈদুল ফিতরের জন্য বেরোবি ছুটি ঘোষণা

 প্রকাশিত: ১৪:১০, ৯ মার্চ ২০২৬

জ্বালানি সংরক্ষণ ও ঈদুল ফিতরের জন্য বেরোবি ছুটি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আজ (সোমবার) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেরোবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গতকাল (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে জ্বালানি সংরক্ষণ নিশ্চিতের জন্য সকল একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্দেশনায় আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্যে এবং পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদুল ফিতরের ছুটির সঙ্গে সমন্বয় রেখে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি আগামী ২৮ মার্চ শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং সরকারি অফিস বন্ধ থাকবে।

তবে, জরুরি পরিষেবা এই ছুটির আওতায় পড়বে না।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এই নির্দেশা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে