বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

রাজনীতি

টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের

 প্রকাশিত: ১৬:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ‘টাকার ব্যাগ’সহ আটক করার ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে দলটি।

জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বুধবার রাজধানীর মগবাজারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তার মুক্তি চাই। অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক বেলাল উদ্দিন শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তাকে টাকার ব্যাগসহ আটক করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রচার বিভাগের প্রধান জুবায়ের বলেন, “আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন? অদ্ভূত প্রশ্ন আইনশৃঙ্খলাবাহিনী করছে।

“এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে। এটা পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে কাজটা করা হচ্ছে।”

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর পৌঁছান। ‘গোপন সংবাদের ভিত্তিতে’ সেখানে বিশেষ অভিযান চালায় পুলিশ।

“তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ সুপার বলেন, “এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। তবে এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।”

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, জামায়াত নেতা বেলালের টাকা ভরা ব্যাগ ঢাকা বিমানবন্দরেও শনাক্ত হয়েছিল। পরে কাস্টমসের অনাপত্তিতে তা ছেড়ে দেওয়া হয়। পরে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।