বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

রাজনীতি

কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক

 প্রকাশিত: ১৮:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক

নির্বাচনি প্রচারের কয়েক দিন সারা দেশ চষে বেড়ানোর পর এখন গুলশানে নিজের অফিসে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সেখান থেকে সারা দেশে নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। কোন এলাকায় কী অবস্থা, সেই তথ্য নিচ্ছেন প্রার্থীদের কাছ থেকে। বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। দলের কার্যালয়ে সাংগঠনিক কাজও সারছেন।

ভোটের প্রচারের শেষ দিন মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, “চেয়ারম্যান মহোদয় এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকে সারা দেশে প্রার্থীদের খোঁজ-খবর নিয়েছেন। নিজে টেলিফোন করে নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন।

“সারা দেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন।”