বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

রাজনীতি

বিজয়ী হলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেব: মিনু

 প্রকাশিত: ১৮:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ী হলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেব: মিনু

বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, এখন সবচেয়ে বড় সামাজিক সংকট হলো শিক্ষিত বেকারত্ব। 

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র ও এমপি বলেন, লেখাপড়া শেষ করেও আমাদের তরুণরা কাজ পাচ্ছে না। এর ফলে হতাশা বাড়ছে, সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। জনপ্রতিনিধি হলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিতে চাই।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, ২৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও পরিচ্ছন্নতা—এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের রাজনীতি করাই আমার লক্ষ্য। আমি জনপ্রতিনিধি হলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবো।

গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

স্থানীয় শিক্ষিত তরুণরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের অভাবে হতাশ। তারা বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের পর সাধারণত এই সমস্যাগুলো ভুলে যান। তবে মিনুর বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন।

গণসংযোগ শেষে মিজানুর রহমান মিনু বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদের কর্মসংস্থান নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সবাইকে সাথে নিয়ে আগামীতে সুন্দর রাজশাহী গড়বো।

২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার এলাকায় গণসংযোগ করেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আলম নিপু, সাবেক কাউন্সিলর কামরুন নাহার, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম আলী, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।