মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

শিক্ষা

স্মার্ট ক্লাসরুম স্থাপনে চীন-বাংলাদেশ যৌথ প্রকল্প

 আপডেট: ১৫:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

স্মার্ট ক্লাসরুম স্থাপনে চীন-বাংলাদেশ যৌথ প্রকল্প

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের লক্ষ্যে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহের তথ্য সংগ্রহের কাজ শুরু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এরই অংশ হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে তথ্য প্রদানের জন্য মাউশির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আজ রোববার এই নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘এস্টাবলিস্টমেন্ট অব স্মার্ট ক্লাসরুম ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে ৩০০টি স্মার্ট ক্লাসরুম, ৩০টি কনফারেন্স/মিটিং রুম এবং ১০টি রেকর্ডিং রুম স্থাপন করা হবে। চীনা কারিগরি দল ‘অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড’ ইতোমধ্যে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, আঞ্চলিক পরিচালকের কার্যালয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহকে নির্ধারিত গুগল ফর্মে তথ্য প্রদান করতে হবে। রেকর্ডিং ও কনফারেন্স রুমের জন্য প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত নতুন ভবন এবং উঁচু তলার কক্ষগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ও কলেজের প্রধানদের নির্ভুল তথ্য জমা নিশ্চিত করতে হবে।

প্রকল্পের চূড়ান্ত কারিগরি সমাধান এবং বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের সরবরাহকৃত প্রশ্নমালার আলোকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তার (মোবাইল নম্বর ০১৫১৫৬৭৮৯০৪) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে