সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

রাজনীতি

লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

 প্রকাশিত: ১৮:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬

লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় তহবিলে জমা করার প্রতিশ্রুতি দিলেন দলটির আমির শফিকুর রহমান।

সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় নির্বাচনি সভায় তিনি বলেছেন, “আমরা কথা দিচ্ছি আল্লাহতালাহ ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে। সে অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। ইনসাফের ভিত্তিতে তখন সারা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে ইনশাল্লাহ।

“আর কেউ এক টাকার রাস্তা আট টাকায় গড়ার স্বপন দেখবেন না। আবার রাস্তা করেছে সঙ্গে সঙ্গে টান দিলে কার্পেটের মত উঠে হাতের মধ্যে চলে আসে, সে রাস্তা আর বাংলাদেশে বসবে না। জনগণের অর্থের পাই পাই হিসাব জনপ্রতিনিধিরা দিতে বাধ্য থাকবেন।”

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনপ্রতিনিধি ও তার পরিবারের আয়ব্যয় প্রতি বছর জনগণের কাছে প্রকাশ করার কথা বলেছেন জামায়াত আমির।

তিনি বলেন, “আমরা আল্লাহর ওপর ভরসা করে ঘোষণা দিয়েছি ১৩ তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের মহান প্রভু আমাদের একটা নতুন বাংলাদেশ দিবেন। সেদিন থেকে চাঁদাবাজ যারা, তাদের বলে দেব ওই কাজের দিন আজকেই শেষ।

“পরিশুদ্ধ হয়ে ফিরে আসো, তোমাদেরকেও শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব। যদি তারা আসে আলহামদুলিল্লাহ। যদি না আসে তাহলে যা করার দরকার তাই করা হবে। আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ।”

জামায়াত আমির বলেন, “যত ধরনের অপরাধ দুর্নীতি আছে, আমরা কোনো অপরাধ দুর্নীতির লেজ ধরে টানাটানি করব না। আমরা কান ধরে টান দেব ইনশাল্লাহ। কান থাকে মাথার দুই পাশে, মাথা ঠিক হলে সব ঠিক। মাথা হচ্ছে জাতির নেতৃত্ব। মাথা যথন পচে যায়, তখন শরীর আর কাজ করে না।

“আমাদের ৫৪ বছরের নেতৃত্ব নিজেদের সুস্থ মাথার প্রমাণ দিতে পারে নাই। এজন্যই জনগণের টাকা লুণ্ঠন করে এরা বড় লোক হয়েছে, কিন্তু জনগণের যা পাওনা ছিল জনগণ তা পায় নাই।”