রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

শিক্ষা

কারিগরি বোর্ডের পরীক্ষক সম্মানী বাবদ প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা ছাড়

 প্রকাশিত: ২০:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

কারিগরি বোর্ডের পরীক্ষক সম্মানী বাবদ প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা ছাড়

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন এবং উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বা সম্মানী বাবদ প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা ছাড় করেছে সরকার।

সংশ্লিষ্ট শিক্ষক, প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকগণের পাওনা পারিশ্রমিক ইতোমধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে স্ব স্ব ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত পৃথক চারটি স্মারকে এই অর্থ ছাড়ের আদেশ আজ রোববার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কারিগরি বোর্ড জানায়, পৃথক চারটি আদেশের মাধ্যমে মোট ৫ হাজার ৪৮৪টি বিলের বিপরীতে ৬ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৪৩৩ টাকা ৬৭ পয়সা ছাড় করা হয়েছে।

বোর্ডের আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স ২য় বর্ষ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ২ হাজার ৮২১টি বিল বাবদ সবচেয়ে বেশি ৩ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৮১৫ টাকা ১০ পয়সার বিল ব্যাংকে পাঠানো হয়েছে। 

আর ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিসারিজ, লাইভস্টক, ফরেস্ট্রি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের উত্তরপত্র মূল্যায়নের জন্য ১ হাজার ৭৬টি বিল বাবদ ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৫৭ টাকা ৭৫ পয়সা ছাড় করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী ২০২২ প্রবিধান ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল, ভোকেশনাল এবং ১ বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স শিক্ষক্রম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের ১ হাজার ৩৯০টি বিল বাবদ ২৫ লাখ ২২ হাজার ২০৫ টাকা ছাড় করা হয়েছে।

অন্যদিকে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের উত্তরপত্র মূল্যায়নের ১৯৭টি বিল বাবদ ১৫ লাখ ৭৬ হাজার ৩৫৫ টাকা ৮২ পয়সা ছাড় করা হয়েছে। 

সোনালী ব্যাংক পিএলসি, আগারগাঁও শাখাকে প্রেরিত চিঠিতে বোর্ড থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রাপকদের সঞ্চয়ী হিসাবে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হবে। তবে অনলাইন ব্যাংক চার্জ প্রাপকের প্রাপ্য টাকা থেকে কর্তন করা হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো পরীক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব নম্বরে ভুল বা গরমিল থাকে, তবে সেই অর্থ বোর্ডের ‘সান্ড্রি’ হিসাবে জমা থাকবে। পরবর্তীতে সংশোধিত আবেদন সাপেক্ষে ওই অর্থ পুনরায় প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।