সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

লাইফস্টাইল

পুষ্টিগুণে ভরপুর জামের বীজ

 প্রকাশিত: ১৭:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

পুষ্টিগুণে ভরপুর জামের বীজ

গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল জাম—শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও অনন্য। তবে অনেকেই জানেন না, এই ফলটির বীজও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞদের মতে, জামের বীজ গুঁড়া করে নিয়মিত খাওয়া হলে তা নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে খালি পেটে গ্রহণ করলে এটি আশ্চর্য উপকারিতা দেয়।

চলুন জেনে নেওয়া যাক খালি পেটে জামের বীজের গুঁড়া খাওয়ার পাঁচটি স্বাস্থ্য উপকারিতা:

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক

জামের বীজে থাকা জাম্বোলিন ও অ্যালকালয়েড যৌগ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।

এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ট্রপিক্যাল বায়োমেডিসিন–এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিক ইঁদুরদের শরীরে এই নির্যাস উল্লেখযোগ্যভাবে গ্লুকোজের মাত্রা কমিয়েছে।

২. হজমশক্তি বাড়ায়

জামের বীজের অ্যাস্ট্রিঞ্জেন্ট ও কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সহায়তা করে। এটি অন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গ্যাস-অ্যাসিডিটি ও পেট ফাঁপা থেকে মুক্তি দেয়।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

এই বীজের গুঁড়ায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে অসুস্থ হওয়ার প্রবণতা কমে আসে এবং শরীর থাকে সজীব ও সতেজ।

৪. ওজন কমাতে সাহায্য করে

জামের বীজের উচ্চ ফাইবার উপাদান ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও দীর্ঘক্ষণ পেট ভরাট রাখে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব ওবেসিটি জানিয়েছে, এই বীজ ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ ও চর্বি জমা প্রতিরোধে ভূমিকা রাখে।

৫. ত্বকের স্বাস্থ্য উন্নত করে

ব্রণ, পিগমেন্টেশন ও বয়সজনিত ত্বকের সমস্যা প্রতিরোধে জামের বীজের গুঁড়া দারুণ কার্যকর। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সহায়তা করে।