শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে

 প্রকাশিত: ১০:২৭, ২৩ অক্টোবর ২০২০

সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে

গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দগুলোকে ৪ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাত থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও কমতে থাকে। শুক্রবার সকাল থেকে কিছুটা কমে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর অনেক অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল।

রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হলেই তীব্র জলাবদ্ধতার কারণে দেখা দেয় দুর্ভোগ। শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কে যানবাহনের সংখ্যাও ছিলো নগণ্য। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বিশেষ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গভীর নিম্নচাপটি বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল