বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

জাতীয়

ডিএমপি কমিশনার: নাশকতা নয়, মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ

 প্রকাশিত: ০৮:১৮, ২৮ জুন ২০২১

ডিএমপি কমিশনার: নাশকতা নয়, মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ

  ঢাকা মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা নাশকাত থেকে নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

(ডিএমপি) কমিশনার গত রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
নাশকতার ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।

(ডিএমপি)তিনি আরো জানান, বিস্ফোরণে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তারা চাইলে পুলিশ কমিটিতে থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জন‌কে শেখ হা‌সিনা বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জা‌রি ইন‌স্টি‌টিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা‌দের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল