রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

রাজনীতি

মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র

 প্রকাশিত: ১৮:৪১, ১১ জানুয়ারি ২০২১

মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার মনিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনপির ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ পৌরসভায় মেয়র পদে একক প্রাথী হয়ে যান মনিরুল হক তালুকদার। তিনি মোরেলগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র।

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহম্মেদ বলেন, এসএম মনিরুল হক তালুকদারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পৌরসভা নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচনে এখন কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন  প্রার্থী রয়েছেন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ' জন ভোটার আগামী ৩০ জানুয়ারি তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান নির্বাচন কর্মকর্তা।

অনলাইন নিউজ পোর্টাল