বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা, নিহত ১৭

 প্রকাশিত: ১৫:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা, নিহত ১৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার চালানো এই হামলায় অন্তত ১৭ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তিনি বলেছেন, ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে।

কিরবি জানিয়েছেন, মার্কিন বাহিনী হামলা চালিয়ে কাতায়্যিব হিজবুল্লাহ (কেএইচ) ও কাতায়্যিব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই হামলার প্রায় দু’সপ্তাহ আগে ইরাকের এরবিল বিমানবন্দরের ভেতরে সামরিক জোটের প্রধান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। এতে এক বিদেশি বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনাসহ অন্তত নয়জন আহত হন।

আওলিয়া আল-দাম নামে একটি গোপন সংগঠন গত ১৫ ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দেয়।

এর কয়েক দিন যেতে না যেতেই বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর আরেকটি ঘাঁটিতে আবারও হামলা হয়। এতে অন্তত একজন ঠিকাদার আহত হয়েছিলেন। এছাড়া গত সোমবার বাগদাদের গ্রিন জোনেও রকেট হামলা হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।

পশ্চিমাদের দাবি, অল্প পরিচিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যে হামলার দায় স্বীকার করলেও সেগুলো মূলত পরিচালিত হয় কাতায়্যিব হিজবুল্লাহর যোগসাজশে। তারা এমনটি করে যেন, মার্কিন বাহিনীর ক্ষতি করার দায় ইরান-সমর্থিত গোষ্ঠীর কাঁধে না বর্তায়।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, সামরিক জোটের শরিকদের সঙ্গে পরামর্শক্রমেই সিরিয়ায় বৃহস্পতিবারের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

অনলাইন নিউজ পোর্টাল