সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

বিনোদন

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের দুবাই ভ্রমণে নতুন নিয়ম

 প্রকাশিত: ২২:২৮, ১৬ অক্টোবর ২০২০

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের দুবাই ভ্রমণে নতুন নিয়ম

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাইতে ভ্রমণকারী যাত্রীদের উপর নতুন নিয়ম আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আর এ নিয়মের আওতায় রয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশের যাত্রীরা। এখন থেকে পাঁচটি দেশের মানুষকে ‘রাউন্ড ট্রিম্প’ বা ‘রিটার্ন টিকিট’ নিয়ে দুবাইতে ঢুকতে হবে।

বৃহস্পতিবার দুবাই কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে বিষয়টি গাফল নিউজকে জানিয়েছে  এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্টরা।

সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া কয়েকশ যাত্রীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর নতুন নিয়ম কার্যকর করতে এয়ারলাইন্স এং ট্রাভেল এজেন্টকে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল থেকে টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আল মাখতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকেট লাগবে।

এয়ারলাইন কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ জানায়, এ পাঁচ দেশ থেকে টুরিস্ট ভিসায় আসা যেসব যাত্রীর কাছে রিটার্ন টিকেট থাকবে না, তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর এ খরচ এয়ারলাইনসগুলোকেই বহন করতে হবে।

ট্রাভেল এজেন্টরদের কর্তৃপক্ষ জানান, এ পাঁচ দেশের টুরিস্ট ভিসার যাত্রীদের অন্তত দুই হাজার দেরহাম থাকতে হবে।

এদিকে দুবাইতে ভারত ও পাকিস্তানের দূতাবাসের দাবি, রিটার্ন টিকেট সঙ্গে না থাকায় কয়েকশ যাত্রীকে ভারত ও পাকিস্তানে পাঠানো হয়েছে।
 

অনলাইন নিউজ পোর্টাল