শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০ জন

 প্রকাশিত: ১৭:৫৬, ১৭ জুন ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০ জন

গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ।দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এর আগে গত এপ্রিল মাসের ৭ তারিখ দেশে করোনায় ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৬৩ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৩১ হাজার ৮৭ জন।

এর আগে, বুধবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৬০ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ২৮২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৯৫৬ জন। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল