রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

জাতীয়

দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হবে শাহজালাল বিমানবন্দর

 প্রকাশিত: ১৪:৫৬, ২২ জানুয়ারি ২০২১

দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হবে শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এজন্য নির্মাণ করা হচ্ছে আরো একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত টার্মিনাল। ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই টার্মিনালের কাজ এরই মধ্যেই শুরু হয়ে গেছে।

শাহজালাল বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব পাশে সাড়ে ৩ হাজার একর জমির ওপর টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এতে রাতদিন মিলিয়ে কাজ করছে দেড় হাজারেরও বেশি শ্রমিক।

টার্মিনালে প্রথম ধাপে থাকবে ১২টি বোডিং ব্রিজ (বর্তমানে রয়েছে ৮টি), ১৬টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং এবং উড়োজাহাজ রাখার ৩৫টি পার্কিং বে। এছাড়াও আমদানি-রফতানির জন্য পৃথক কার্গো ভিলেজ নির্মাণ করা হবে। নির্মাণ করা হবে আরেকটি রানওয়েও। দুর্ঘটনা এড়াতে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও রাডার বসবে।

পূর্ব ইউরোপ থেকে ওশেনিয়া অঞ্চল পর্যন্ত ভৌগোলিক সীমানা বিবেচনা করলে ঢাকা একেবারেই কেন্দ্রে অবস্থান করছে। এ কারণে সব আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করা গেলে এই গোটা অঞ্চলের বিমান চলাচলের কেন্দ্র হয়ে উঠবে ঢাকা। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের প্রায় সব দেশের কাছে এই বিমানবন্দরটি হয়ে উঠবে লোভনীয়।

ডেইলি বাংলাদেশকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী বলেন, শাহজালাল বিমানবন্দর ধীরে ধীরে একটি কানেক্টিং হাব হয়ে উঠবে। আমরা আমাদের বিমানবন্দরগুলোকে যতটুকু সম্ভব আধুনিক করে তুলতে সব ধরনের চেষ্টা করবো। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই বিমানবন্দরটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রবিন্দু।

সিভিল অ্যাভিয়েশনের সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনের গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়াউল কবির বলেন, কম খরচে ভালো কানেক্টিভিটি দেয়া যাবে ঢাকা বিমানবন্দরে। এটিকে সাজানো হচ্ছে আধুনিক সব প্রযুক্তির সাহায্যে। এই টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে প্রায় তিন লাখ বিমান ওঠানামা করতে পারবে।

এদিকে সবমিলিয়ে ৫৩টি দেশের সঙ্গে বাংলাদেশের আকাশ সেবা চুক্তি থাকলেও বর্তমানে ২৩টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলে। নতুন টার্মিনাল হলে আরো বেশি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ বাড়বে। এতে বিমানের গ্রাহক বাড়বে কয়েক কোটি।

অনলাইন নিউজ পোর্টাল