রোববার ২১ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা অগাস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের শর্ত ঘোষণা করল ইরান ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে ছয় দিনের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

জাতীয়

গাভীর খাঁটি দুধের নামে কী খাচ্ছি আমরা!

 প্রকাশিত: ১৮:৩৮, ২৫ নভেম্বর ২০২০

গাভীর খাঁটি দুধের নামে কী খাচ্ছি আমরা!

উচ্চমূল্য আর বাজারে দুধের ব্যাপক চাহিদা মাথায় রেখে সাটুরিয়ায় তৈরি হচ্ছে নকল দুধ। দেখতে উন্নতমানের দুধ মনে হলেও আসলে তা কেমিক্যাল মিশ্রিত পানি।

সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি করে বাজারে সরবরাহের দায়ে আবদুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে ২৭০ কেজি নকল দুধসহ তাকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি গ্যালনে নকল দুধ, দুই কেজি এরারুট পাউডার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাজ্জাককে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

অনলাইন নিউজ পোর্টাল