বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

 প্রকাশিত: ১৭:৩৮, ২৭ নভেম্বর ২০২০

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলের সুন্দরবানি সেক্টরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতেই কয়েক দফা গুলি ছোড়ে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষীরাও। দু’পক্ষের কয়েক দফা গোলাগুলির এক পর্যায়ে দুই ভারতীয় সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে পাক হামলায় এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরো এক বেসামরিক নাগরিক।

অনলাইন নিউজ পোর্টাল