বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

জাতীয়

করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত পেতে অগ্রিম টাকা জমা

 প্রকাশিত: ১৯:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত পেতে অগ্রিম টাকা জমা

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত পেতে সরকারকে অগ্রিম টাকা জমা দেয়ার পরামর্শ দিয়েছে । একইসঙ্গে ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় কোল্ডচেইনের ব্যবস্থা করা, একাধিক কোম্পানি বা দেশের সঙ্গে যোগাযোগ রাখা, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট চালু করাসহ আরো কিছু পরামর্শ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি।

কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৯তম অনলাইন সভায় এই পরামর্শ দেয়া হয়। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় কোভিড ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের প্রস্তুতিতে আন্তরিক প্রচেষ্টার জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে এসব বিষয় নিশ্চিত করতে কয়েকটি দিকে লক্ষ রাখার পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটি জানায়, পৃথিবীর সব দেশ ভ্যাকসিন সংগ্রহ নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় রয়েছে। কয়েকটি দেশ ভ্যাকসিন কেনার জন্য অগ্রিম টাকাও জমা দিয়েছে। এ ছাড়া গ্যাভির ভ্যাকসিন পেতে বেশ দেরি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় বাংলাদেশেরও অগ্রিম টাকা জমা দিয়ে ভ্যাকসিন বুকিং করা দরকার।

অনলাইন নিউজ পোর্টাল