শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

মহিলা

ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক

 প্রকাশিত: ১৬:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক

ঢাকা, ১৪ সেপ্টেম্বর,  ২০২৫ (বাসস) : লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার এক শোকবার্তায় উপদেষ্টা জানান, ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে ব্যাপকভাবে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন লালন সংগীতের মধ্য দিয়েই।

তিনি আরও বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তার কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব ছড়িয়ে দিয়েছে। তার মৃত্যুতে দেশ এক অনন্য গুণী শিল্পীকে হারাল।

উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফরিদা পারভীন শনিবার রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।