বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

পর্যটন

দ্রুত তুলে নেওয়া হবে পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ নিষেধাজ্ঞা : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

 প্রকাশিত: ১৮:২৩, ৮ অক্টোবর ২০২৪

দ্রুত তুলে নেওয়া হবে পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ নিষেধাজ্ঞা : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে এক সম্প্রীতি সমাবেশে তিনি  এ কথা বলেন। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

দীঘিনালায় গত ১৯ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান সুপ্রদীপ চাকমা। এসময় দীঘিনালার লারমা স্কয়ারের সহিংসতার সময় আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা, ভাঙচুরের শিকার হওয়াদের ২০ হাজার টাকা করে এবং নিহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে খাদ্যশস্য বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারসহ পাহাড়ী বাঙ্গালী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।