রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

পর্যটন

বন্যার কারণে বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটনকেন্দ্র

 প্রকাশিত: ১৬:১৯, ২৩ জুন ২০২৪

বন্যার কারণে বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটনকেন্দ্র

 বন্যার কারনে বন্ধ থাকার পর সিলেটের গেয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দেওয়া হয়েছে।

পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে গত ২১ জুন এবং ২২ জুন দুই দফা জাফলং ট্যুরিস্ট স্পট সরেজমিনে পরিদর্শন করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভুমি) সাইদুল  ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি একটি টিম। এসময় গোয়াইনঘাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ টিম এবং পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সকল বোট মালিক, নৌ চালক-মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট এর ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনাহ সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে জাফলং ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে।
জাফলং নদীর পানির পরিমাণ ও স্রোত বিবেচনায় গত দুই দিন ( ২১-২২ জুন ২০২৪ তারিখ) পর্যটন স্পট চালু করার জন্য পর্যটন ব্যবসায়ী, নৌকা চালক-মালিক, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে।

ট্যুরিস্ট স্পট এ পর্যটক, ট্যুর অপারেটর ও নৌকার মাঝি সকলকে উপরোক্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করার শর্তে আজ ২৩ জুন দুপুর একটা থেকে জাফলং ট্যুরিস্ট স্পট, রাতারগুল স্পট চালু করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলার সবকটি পর্যটন কেন্দ্রে সহকারী কমিশনার ( ভুমি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল কয়েক দফা পরিদর্শন করেন।

জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সকল বোট মালিক, নৌ চালক-মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট এর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে। উল্লিখিত সর্তসাপেক্ষ সবকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গোয়াইনঘাটের সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য গত ১৮জুন বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।