শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

খেলা

আজটেকায় মেক্সিকোর বিপক্ষে রোনাল্ডোর নেতৃত্বে পূর্ণ দল

 প্রকাশিত: ১৯:২২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আজটেকায় মেক্সিকোর বিপক্ষে রোনাল্ডোর নেতৃত্বে পূর্ণ দল

আগামী মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য পর্তুগাল পূর্ণ শক্তির দল নিয়ে মেক্সিকো সফর করবে।

আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোই ২৬ সদস্যেল পর্তুগাল দলকে নেতৃত্বে দিবেন। এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিন।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩ গোল) রোনাল্ডো ২০২৫ সালের শেষ ম্যাচটি খেলতে পারেননি। ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে পর্তুগাল ৯-১ গোলের বিশাল ব্যবধানে আর্মেনিয়াকে হারালেও নিষেধাজ্ঞার কারণে তিনি সেই ম্যাচে অনুপস্থিত ছিলেন।

তবে ৪১ বছর বয়সী রোনরল্ডো আগামী ২৮ মার্চ নতুনভাবে সংস্কার করা মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিবেন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দিন পর আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষেও মাঠে নামবেন।

কোচ রবার্তো মার্টিরেজ সম্প্রতি বলেছেন, বিশ্বকাপের চূড়ান্ত তালিকা ঠিক করার ক্ষেত্রে আগামী মাসের ম্যাচগুলোর গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, “আমাদের কাছে ৪০ জন খেলোয়াড় আছে, যাদের সবাই বিশ্বকাপ দলে ঢোকার যোগ্য। মার্চের দুটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

২০২৫ সালে স্পেনের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে নেশনস লিগ শিরোপা জয়ে পর্তুগালকে সহায়তা করা রোনাল্ডো ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

বিশ্বকাপের মূল পর্বে পর্তুগাল কে-গ্রুপে খেলবে। আগামী ১৭ জুন পর্তুগীজরা ইন্টার-কনফেডারেশন প্লে-অফ’১ এর বিজয়ীর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে। ২৩ জুন উজবেকিস্তান ও  ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে।