শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

ভাষাকে গুরুত্ব না দিলে দেশ উন্নত হয় না : ইকবাল হাসান মাহমুদ

 প্রকাশিত: ১৯:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষাকে গুরুত্ব না দিলে দেশ উন্নত হয় না : ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করে দেশীয় জাতীয়তাবাদ শক্তিশালী করা গেলে দেশের উন্নয়ন সম্ভব। ভাষার গুরুত্ব না বুঝলে দেশপ্রেম জাগ্রত হয় না, কোনো দেশ এগিয়ে যেতে পারে না।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই বায়ান্নর চেতনা জাগ্রত হয়েছে। বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনাই জাতিকে বারবার শক্তি জুগিয়েছে।

তিনি বলেন, মাতৃভাষার উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশপ্রেম বৃদ্ধি করতে হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিদেশি বহু ভাষার শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেও নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও মনোযোগী হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে শিল্পপার্ক ও শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে। এসব শিল্পকারখানার বর্জ্য শোধনের জন্য সেন্ট্রাল ইটিপি স্থাপন জরুরি। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা নদী দূষিত হবে, কৃষি ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নিবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষাবিজ্ঞানী প্রফেসর করুণা রানী সাহা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। 

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বক্তব্য রাখেন। 

আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।