শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

দিনাজপুরে ৫টি মোটরসাইকেলসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

 প্রকাশিত: ১৯:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে ৫টি মোটরসাইকেলসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

দিনাজপুর ডিবি পুলিশ ও কোতয়ালী থানায় যৌথ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি করা ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা পুলিশ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সারা রাত নীলফামারী সদর উপজেলা ও দিনাজপুরে চিরিরবন্দর উপজেলা থেকে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া গ্রামের মো. সুরত আলীর পুত্র লিমন ইসলাম (২৫) ও চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর পাইকারপাড়া গ্রামের নবীউল ইসলামের পুত্র শাহীনুর ইসলাম (৩২)।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, দিনাজপুর ডিবি পুলিশ এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বিত একটি টিম এই সফল অভিযান চালিয়েছে। গত ২০২৫ সালের ২২ ডিসেম্বর কোতয়ালী থানার একটি মামলা তদন্তকালে নীলফামারী সদর উপজেলার দালালের বাজার থেকে লিমন ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার নিজ বাসা থেকে শাহীনুর ইসলামকে গ্রেফতার করা হয়। তদন্তকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সোনাপুকুর গ্রামের মো. বাদশার বাড়ি থেকে ২টি চোরাই মোটরসাইকেল ও রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার কলেজপাড়ার জুয়েলের নিকট থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।