শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধরে রাখতে হবে : পানি সম্পদ মন্ত্রী

 প্রকাশিত: ২০:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধরে রাখতে হবে : পানি সম্পদ মন্ত্রী

‎পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম এবং বহু ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে।

‎তিনি বলেন, এবারের নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে।

‎আজ শনিবার ‎লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। 

‎মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে বর্তমান সরকার। শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি করাসহ পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়নকে প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন। দলীয় প্রভাব কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃস্টি রাখার আহ্বান জানান তিনি।

‎‎এ্যানি চৌধুরী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন মন্ত্রী।

‎‎পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জলাবদ্ধতা লক্ষীপুরের দীর্ঘদিনের সমস্যা। জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। রামগতি, কমলনগরসহ নদী ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী খান-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। 
‎‎‎‎
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া ।

‎‎এর আগে মহান মাতৃভাষা ও আন্তর্জাতিক শহীদ দিবস-২০২৬ উপলক্ষ্যে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।