শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

খেলা

আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী চ্যাম্পিয়ান

 প্রকাশিত: ১৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী চ্যাম্পিয়ান

: আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছে। 

ছাত্রদের দলগত ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ছাত্রদের দলগত ইভেন্টের খেলোয়াড়রা হলেন-ভূগোল ও পরিবেশ বিভাগের মুহতাসিন আহমেদ হৃদয়, চারুকলা অনুষদের সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চাকমা। 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান করা হয়। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, টেবিল টেনিস ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ও ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।