রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

ইসলাম

মাস্ক পরে নামায আদায় করা কি শরিয়ত অনুযায়ী মাকরূহ?

 প্রকাশিত: ১৮:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মাস্ক পরে নামায আদায় করা কি শরিয়ত অনুযায়ী মাকরূহ?

প্রশ্ন:আমি ঘর থেকে বের হলে রাস্তার ধুলোবালি থেকে বাঁচার জন্য মাস্ক পরে বের হই। একদিন রাস্তায় নামাযের সময় হয়ে গেলে একটি মসজিদে যাই এবং মাস্ক পরা অবস্থায়ই নামাযে দাঁড়িয়ে যাই। আমার ধারণা ছিল, মাস্ক পরে নামায পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু নামাযের পর আমার পাশের মুসল্লী বললেন, মাস্ক পরে নামায পড়া মাকরূহ।

তাই আমি জানতে চাচ্ছি, আসলেই কি মাস্ক পরে নামায পড়া মাকরূহ?

উত্তর:হাঁ, বিনা ওজরে মুখ ঢেকে নামায পড়া মাকরূহ। হাদীস শরীফে এ থেকে নিষেধ করা হয়েছে।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত–

أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ، وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ঝুলিয়ে নামায পড়তে নিষেধ করেছেন এবং (নামাযে) মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ৬৪৩)

অবশ্য কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে মাস্ক পরে নামায পড়লে মাকরূহ হবে না।

* كتاب >الأصل< للشيباني ১/১৩ : قلت: أرأيت الرجل إذا صلى أتكره له أن يغطّي فاه وهو يصلي؟ قال: نعم.

–আলগায়া, সারুজী ৪/১৪৬; আলমুহীতুল বুরহানী ২/১৩৭; মি‘রাজুদ দিরায়া ১/৯০৬; মারাকিল ফালাহ, পৃ. ১৯৩; রদ্দুল মুহতার ১/৬৫২

মাসিক আলকাউসার