শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

লক্ষ্মীপুরে নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

 প্রকাশিত: ১৯:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

জেলার কমলনগর উপজেলায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে যাওয়ার চার দিন পর নিখোঁজ কিশোর মাসুম (১৭)'র মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার নুর উদ্দিনের ছেলে। ‎এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

জানা যায়, গত বুধবার মাসুম তার ১৪জন বন্ধু মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। দুপুর ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম তার দুই বন্ধু নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়। পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসছে তারা।

নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।