বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
আজ শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং এর কাজের পরিধি ব্যাপক।
এসময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় তথ্য কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ- কমিশনার মো আব্দুল হান্নান অংশগ্রহণ করেন।
এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।