শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০, অনেক নারী-শিশু অপহৃত

জাতীয়

‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

 প্রকাশিত: ১৪:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

হ্যাঁ ভোটের জন্য আলাদা করে শপথ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, ‘হ্যাঁ-না’ ভোট হয়েছে- গণভোট, সেখানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটি রেইজ হবে, ‘হ্যাঁ’-র শপথের কোনো প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক… জাতীয় সংসদে বসামাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে এবং এটাই জুলাই সনদ।”

শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, “যেখানে ‘না’ ভোট হয়েছে, সেই ‘না’ ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। তার ভিত্তিতে আবারো নির্ধারণ হবে- ‘না’ যেটা, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা কী হবে তা পার্লামেন্টে নির্ধারিত হবে।”

তিনি বলেন, “সুতরাং আমাদের আরেকটু জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যেই সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন ‘হ্যাঁ’ ভোট, সেটি অটোমেটিক নীতিনির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেইজ করার মধ্য দিয়ে কার্যকর হবে।

“এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা অনেক এক্সপার্ট, তারা তাদের বক্তব্যে ইতিমধ্যে বলেছেন।”

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।

“যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবেন তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবেন। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। ”

তিনি আরও বলেন, “সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কিভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন, সেই বিষয়ে কথা বলা দরকার।

“মতপথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাই একসাথে আন্তরিকতার সাথে কাজে মনযোগী হওয়া দরকার।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।