রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

হযরত আলী (রা.) কার হাতে শাহাদাত বরণ করেন?

 প্রকাশিত: ০৭:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হযরত আলী (রা.) কার হাতে শাহাদাত বরণ করেন?

প্রশ্ন. খলীফাতুল মুসলিমীন হযরত আলী রা.-এর জানাযা কে পড়িয়েছিলেন? তিনি কার হাতে শাহাদাত বরণ করেন? তিনি তার পুত্রদ্বয়কে যে নসীহত করেছিলেন তা কী ছিল? সঠিকভাবে উল্লেখ করে বাধিত করবেন।

উত্তর. হযরত আলী রা. ৪০ হিজরী ১৭ রমযান আবদুর রহমান বিন মুলজিম খারেজীর আক্রমণের শিকার হন। অতঃপর তিন দিন পর শাহাদাত বরণ করেন। তার জানাযা হযরত হাসান রা. পড়িয়েছেন। তিনি হযরত হাসান ও হুসাইন রা.কে যে গুরুত্বপূর্ণ ওসীয়ত করেছিলেন তা হল নিম্নরূপ : অর্থ, আল্লাহকে ভয় করা, নামায কায়েম করা, যাকাত প্রদান করা, ক্রোধ সংবরণ করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, অজ্ঞ ও জাহেল লোকদের সাথে বুদ্ধিমত্তার সাথে চলা, দ্বীনী বুঝ সৃষ্টি করা। দ্বীনের প্রতিটি মাসআলার উপর অটল ও অবিচল হয়ে আমল করা। কুরআন মজীদের হেফাযত করা, ভালোর আদেশ এবং মন্দের প্রতি বাধা প্রদান করা, অশ্লীলতা থেকে দূরে থাকা।

আলবিদায়া ওয়াননিহায়া ৫/৪৩৭; তবাকাতে সা’দ ৩/২২

মাসিক আলকাউসার