শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

 প্রকাশিত: ১৬:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে বাইপাস সড়কের ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।

নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা হলেন- সদর উপজেলার খাজা নগর এলাকার আশরাফুল (২৮), অটোরিকশার চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। অপর নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা সবাই অটোরিকশায় করে খাজানগরের দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরদেশ আলী বলেন, অটোরিকশাটি কুষ্টিয়ার কবুরগাট থেকে বাইপাস দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর লরিটি খুলনা থেকে তরল গ্যাস নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। একটি ফিলিং স্টেশনের সামনে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। দুজনের হাসপাতালে। নিহতদের পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়দেব।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। লরির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।