সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

খেলা

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

 আপডেট: ১৭:১৩, ১৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

আগামী আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে সূচি চূড়ান্ত হয়েছে। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

সূচি অনুযায়ী, ভারতীয় দল ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবে। ১৭ আগস্ট প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে, এরপর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপর চট্টগ্রামেই ২৬ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ শেষে দুই দল আবার ঢাকায় ফিরে আসবে। ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর ভারতীয় দল দেশে ফিরে যাবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর একটি। উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই লড়াই উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের মাঝে বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। আমি নিশ্চিত আরেকটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, দর্শকরাও বিনোদন পাবেন।’

এক নজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:

  • ১৭ আগস্ট: প্রথম ওয়ানডে, মিরপুর

  • ২০ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

  • ২৩ আগস্ট: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

  • ২৬ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

  • ২৯ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

  • ৩১ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর