শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

খেলা

ভারতকে বিধ্বস্ত করে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৫১, ৮ ডিসেম্বর ২০২৪

ভারতকে বিধ্বস্ত করে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

জয়ের সুবাস পেয়ে গ্যালারিতে উল্লাস চলছিল অনেকক্ষণ ধরেই। ম্যাচ শেষ হতেই সেই উচ্ছ্বাসে যেন নতুন প্রাণের দোলা লাগল। মাঠের ভেতরে তখন নানা আবেগের স্রোত। কেউ ডানা মেলে উড়ছেন, কেউ দিগ্বিদিক ছুটছেন। দেশের পতাকার দুই প্রান্তে ধরে ছুটে গেলেন দুজন। মারুফ মৃধাকে কাঁধে তুলে নিলেন কেউ একজন। শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম হাঁটু গেঁড়ে বসে হাত দিয়ে ঢেকে রইলেন মুখ। যেন মুহূর্তটি অনুভব করতে চাইলেন প্রাণভরে। সব মিলিয়ে দুবাইয়ের গ্যালারি থেকে মাঠে একাকার লাল-সবুজের শিরোপা উৎসব।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ।

ফাইনাল জয়ের আনন্দ তো এমনিতেই উত্তুঙ্গ। প্রতিপক্ষ যখন ভারত, সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনাটা পৌঁছে যায় যেন অন্য মাত্রায়। সব প্রাপ্তিকে এক বিন্দুতে মিলিয়েই ৫৯ রানের জয়ে নিজেদের রাঙাল বাংলাদেশের যুবারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যদিও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। ১৯৮ রানেই শেষ হয় ইনিংস। মাঝবিরতিতে সম্ভবনায় তাই এগিয়ে ছিল ভারতই।

তবে বাংলাদেশ ফিল্ডিংয়ে না হার না মানা মানসিকতায়। ক্রিকেটারদের শরীরী ভাষায় ছিল বারুদ, বোলিংয়ে ছিল আগুন। এই বিস্ফোরণেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ চূর্ণ হয়ে গেল স্রেফ ১৩৯ রানে।

টুর্নামেন্টের প্রথম ৯ আসরে একবারও শিরোপা জিততে না পারা বাংলাদেশ গত আসরে খরা ঘোচানোর পর এবার জিতে নিল টানা দ্বিতীয় শিরোপা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮ (জাওয়াদ ২০, কালাম ১, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজান ৪৭, দেবাশিস ১, ফরিদ ৩৯, সামিউন ৪, আল ফাহাদ ১, মারুফ ১১*, ইমন ১; ইউধাজিত ৯.১.-১-২৯-২, চেতান ১-০-০-৪৮-২, নিখির ৫-১-১৩-০, কিরান ৭-০-১৯-১, হার্দিক ১০-০-৪১-২, কার্তিকেয়া ৭-০-৩৭-১, আয়ুশ ১-০-৯-১)।

ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯ (আয়ুশ ১, বৈভাব ৯, সিদ্ধার্থ ২০, কার্তিকেয়া ২১, আমান ২৬, নিখিল ০, হারভানশ ০, কিরান ১, হার্দিক ২৪, চেতান , ইউধাজিত ; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ২.২-১-৮-৩)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৬ রানে জয়ী।

ম্যান ব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।

ম্যান অব দা টুর্নামেন্ট: ইকবাল হোসেন ইমন।