ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা
গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের হাইফা, তেল আবিব, জেরুজালেম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলাকে যুদ্ধ শুরুর পরের ‘সবচেয়ে তীব্র হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, মঙ্গলবার রাতের এ হামলায় তারা ‘খোরামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট কমিউনিকেশনস সেন্টার লক্ষ্য করে দ্বিতীয়বারের মত ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলেছে আইআরজিসি।
পাশাপাশি বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
ইরাকের এরবিলের মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামার পঞ্চম নৌবহর সদর দপ্তর নিশানা করেও হামলার চালিয়েছে ইরান।
ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে এখন নাগরিকরা আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারেন।
সৌদি আরব জানিয়েছে, তারা একটি তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোন ধ্বংস করেছে।