মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

খেলা

টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

 প্রকাশিত: ১৩:০০, ২৯ ডিসেম্বর ২০২২

টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হলো রাসেল ডোমিঙ্গোর অধ্যায়। নিজ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগপত্র দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ডোমিঙ্গের বিদায়ের পরই গুঞ্জন উঠেছে কে হবেন টাইগারদের পরবর্তী হেড কোচ।

এই গুঞ্জনে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে আছেন আরো দুইজন। বিসিবি কোচ হিসেবে এমন একজনকে চাচ্ছেন যিনি মনেপ্রাণে চিন্তা করবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, নিজের দায়িত্ব সম্পর্কে থাকবে বেশ সচেতন। 

বিসিবির এমন চাওয়ার সাথে মিল রেখেই এগিয়ে আছেন হাথুরুসিংহে। বাকি দুইজনের মধ্যে আলোচনায় রয়েছে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির নামও। 

এদের মধ্যে কোচ হিসেবে হাথুরুসিংহে বেশ কর্তৃত্বপরায়ন ও দায়িত্ব সচেতন। জাতীয় দলের ক্রিকেটারদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করার সামর্থ্যের প্রমাণও তিনি দেখিয়েছেন আগে। আর তাই হাথুরুসিংহেকেই হেড কোচ হিসেবে পেতে বেশি আগ্রহী বিসিবি। 

তাতে হিসেবের ফলাফল দাঁড়িয়েছে, মাইক হাসি ও ল্যান্স ক্লুজনারের চেয়ে হাথুরুসিংহের সম্ভাবনাই বেশি। এবার শুধু বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা মিলে গেলেই আবারও বাংলাদেশে দেখা যেতে পারে টাইগারদের সাবেক এই কোচকে।