সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

টাখনুর নিচে লুঙ্গি, পায়জামা পড়ার মাসায়েল

 প্রকাশিত: ২২:৪৩, ২৭ মার্চ ২০২২

টাখনুর নিচে লুঙ্গি, পায়জামা পড়ার মাসায়েল

প্রশ্ন ১২০৭: কয়েক দিন আগে এক ছাত্রকে বলতে শুনলাম, টাখনুর নিচে লুঙ্গি, পায়জামা এগুলো পরা নিষেধ। কিন্তু পাঞ্জাবী, জুববা এগুলো পরা নিষেধ নয়। হাদীসের মধ্যে টাখ্নুর নিচে শুধু পরতে নিষেধ করা হয়েছে। পরতে নিষেধ করা হয়নি। এরপর তিনি এই হাদীস পড়ে শোনালেন-

ما أسفل من الكعبين من الإزار في النار.

প্রশ্ন হচ্ছে তার কথা কতটুকু সঠিক? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর: উক্ত ছাত্রের কথা ঠিক নয়। হাদীসে টাখনুর নিচে লুঙ্গি পরিধান করতে যেমন নিষেধ করা হয়েছে তেমনি টাখ্নুর নিচে জামা বা অন্য কোন কাপড় পরিধান করতেও নিষেধ করা হয়েছে। হযরত ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

الإسبال في الإزار والقميص والعمامة من جر منها شيئا خيلاء لم ينظر الله إليه يوم القيامة.

‘জামা, লুঙ্গি ও পাগড়ীর কোনটি যে ব্যক্তি অহংকারবশত টাখ্নুর নিচে পরিধান করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না।’ -সুনানে আবু দাউদ ৪০৯৪

সুতরাং পুরুষগণ তাদের পরিধেয় কোন কাপড়ই টাখ্নুর নিচে পরিধান করতে পারবে না।

-সহীহ বুখারী, হাদীস ৫৭৯১, সহীহ মুসলিম, হাদীস ২০৮৫, ফাতহুল বারী ১০/২৭৩, ১০/২৬৮, আওযাজুল মাসালেক ১৪/১৮৭, ইকমালুল মু’লিম ৬/৫৯৮