সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

ইসলাম

ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসল ফরয হলে পবিত্রতা কীভাবে অর্জন করব?

 প্রকাশিত: ১৭:১৩, ১৪ মার্চ ২০২৬

ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসল ফরয হলে পবিত্রতা কীভাবে অর্জন করব?

প্রশ্ন:গত কয়েক সপ্তাহ আগে মোটরসাইকেল এক্সিডেন্টে আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর আমি এখন মোটামুটি সুস্থ। তবে ডাক্তার আমার মাথার ব্যান্ডেজ খুলতে এবং তাতে পানি লাগাতে নিষেধ করে দিয়েছে। এমতাবস্থায় আমার গোসল ফরয হয়েছে। এখন আমি কীভাবে পবিত্রতা অর্জন করব?

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য আপনাকে গোসল করতে হবে। এক্ষেত্রে আপনি ব্যান্ডেজের অংশ ছাড়া পুরো শরীর পানি দ্বারা ধুয়ে নেবেন। আর ব্যান্ডেজের আশপাশে যতটুকু পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব, ততটুকু পানি দ্বারা ধুতে হবে। ব্যান্ডেজ ও এর আশেপাশের যতটুকু ধোয়া সম্ভব হবে না, তা ভেজা হাত দ্বারা মাসেহ করে নেবেন।

* >بدائع الصنائع< ১/১৭৭ : ولو كان ببعض أعضاء الجنب جراحة أو جدري، فإن كان الغالب هو الصحيح غسل الصحيح، وربط على السقيم الجبائر، ومسح عليها.

—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ১/৪২২; ফাতাওয়া খানিয়া ১/৫৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১২৯; আদ্দুররুল মুখতার ১/২৫৭

মাসিক আল- কাউসার