রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

ইসলাম

সহীহ হাদীসে কি চার ফেরেশতার নাম একসাথে আছে?

 প্রকাশিত: ০৯:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সহীহ হাদীসে কি চার ফেরেশতার নাম একসাথে আছে?

প্রশ্ন. আমরা জানি, প্রসিদ্ধ চার ফেরেশতার নাম হল : জিবরাঈল, ইসরাফীল, মিকাঈল ও আযরাঈল আ.। জানতে চাই, এ নামগুলো কোনো সহীহ হাদীসে আছে কি না? থাকলে হাদীসটির মূল পাঠ উল্লেখ করার অনুরোধ রইল।

উত্তর. প্রশ্নে বর্ণিত চার ফেরেশতার আলোচনা কুরআন্তহাদীসের বহু জায়গায় আছে। কারো নামসহ আছে,কারো নাম ছাড়া তাঁর সম্পর্কে আলোচনা রয়েছে। সূরা বাকারার ৯৮ নং আয়াতে জিবরাঈল আ. ও মিকাঈল আ.-এর নামসহ তাদের আলোচনা রয়েছে। এছাড়া একাধিক সহীহ হাদীসে জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীল আ. এ তিন ফেরেশতার নাম উল্লেখ রয়েছে। যেমন্তসহীহ মুসলিম, হাদীস : ৭৭০; মুসনাদে আহমাদ ৩/২২৪

আর জান কবযকারী ফেরেশতাকে কুরআন ও হাদীসে ‘মালাকুল মাউত’ বলে উল্লেখ করা হয়েছে। তার সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ হয়নি। তবে কতক তাবেয়ীর বর্ণনায় আযরাঈল নামটি পাওয়া যায়।

হাফিযুল হাদীস ইবনে কাসীর রাহ. বলেন, জান কবযকারী ফেরেশতার কোনো নাম কুরআন মজীদ এবং সহীহ হাদীসে উল্লেখ করা হয়নি। তবে কিছু আছারে আযরাঈল নামটি আছে।-আলবিদায়া ওয়াননিহায়া ১/১০৬

আরো দেখুন : আজবিবাতু ইবনে হাজার আসকালানী রাহ. পৃ. ৯৭-১০৯; আলআযামা লিআবিশ শায়খ পৃ. ৪৪৫

উল্লেখ্য, ফেরেশতাদের উপর ঈমান আনার জন্য তাদের নাম জানা জরুরি নয়। কুরআন-হাদীসে ফেরেশতাদের যেসব গুণাবলি বর্ণিত হয়েছে সেগুলোর উপর ঈমান আনাই যথেষ্ট।

মাসিক আলকাউসার