শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

রাজনীতি

আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো : মিনু

 প্রকাশিত: ১৮:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো : মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমি অতীতে রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজশাহীর মানুষের স্বার্থের সঙ্গে কখনো আপস করিনি, করবো না।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিনু আরো বলেন, রাজনীতি মানেই জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে মাঠে থাকা। রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে অনেক নাগরিক সুবিধা থেকে নগরীর মানুষ বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আল্লাহ আমাকে সুযোগ দিলে নগরবাসীর সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা, ড্রেন পরিষ্কারের অভাব, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং তরুণদের কর্মসংস্থানের সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মিনু মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং সমস্যাগুলো নোট করেন।

এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনাদের প্রতিটি সমস্যাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এগুলো শুধু শোনা নয়, বাস্তব সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করছে সচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্মের ওপর। মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো-এই অঙ্গীকার নিয়েই রাজনীতিতে আছি। আমার লক্ষ্য একটাই। রাজশাহীকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা।

গণসংযোগ ও মতবিনিময় শেষে স্থানীয় বাসিন্দারা মিনুর উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিন পর একজন নেতা সরাসরি মানুষের দোরগোড়ায় এসে কথা বলেছেন এবং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, যা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক যোগাযোগ রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।

গণসংযোগকালে মিনু ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ নারী এবং দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ছোট শিশুরাও মিনুর পক্ষে স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাড়া-মহল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ২০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল আবেদিন, সাধারণ সম্পাদক খাইরুল কবির লাল্টুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।