শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে তারেকের ব্যাখ্যা ও প্রতিশ্রুতি বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

রাজনীতি

এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির

 প্রকাশিত: ১৪:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হলে স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবে না বলে অঙ্গীকার করেছেন দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের দলের যারা নির্বাচিত হবেন, তারা প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন। জনপ্রতিনিধিরা জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, তা জানার অধিকার জনগণের রয়েছে।

“এমপি-মন্ত্রীদের স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি আমরা গ্রহণ করব না। সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে, আমরাও সেভাবেই চলব।”

শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, “গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা একজন মানুষ কিংবা আজ যে শিশুটি জন্ম নিচ্ছে, সবারই এই টাকায় অংশ আছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই টাকা বিদেশে পাচার করে দিয়েছে।”

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে। ব্যবসায়ীরা আর রাতের ঘুম হারাবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি আর কেউ ফেলাতে পারবে না। এমনকি ঢাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকেও চাঁদা দিতে হয়, এই অবস্থা আর চলবে না।”

তিনি বলেন, “একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা করতে দেয় না। তারা কীভাবে হিজাব খুলে দেওয়ার কথা বলে? তারা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? আগে নিজের মা-বোনদের সম্মান করতে শিখুক। প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও মায়ের ইজ্জত কেড়ে নিতে দেওয়া হবে না। দেশের কোথাও যদি দুষ্কৃতকারীরা মাথাচাড়া দেয়, জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।”

“১১ দলীয় জোট নির্বাচিত হলে কারো হাতে বেকার ভাতার কার্ড দিয়ে বেইজ্জতি করা হবে না। যুবক কর্মক্ষম মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। কাজ করে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে। মানুষ নিজের এলাকায় থেকে মেধা ও দক্ষতার মাধ্যমে স্বচ্ছন্দে বসবাস করতে পারবে।”

জামায়াত প্রধান বলেন, “নির্বাচনের আগে কেউ পীর দরবেশ মুফতি হয়ে মানুষের কাছে ভোট চায়, আসলে তারা প্রতারক। ধর্মীয় পরিচয়ে হেয়, বিমাতাসুলভ আচরণ কিংবা কাউকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দেশকে বিভক্ত করতে দেওয়া হবে না।”

হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমেদ আব্দুল কাদের।