মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১২ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন ১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোয় সহিংসতা, গভীর নজর রাখছে ফিফা দুই সচিবের দপ্তর বদল ৫ অগাস্টের পর প্রতিবিপ্লবের চেষ্টা ছিল: রাষ্ট্রপতি এপস্টেইন ফাইল: যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন গ্রেপ্তার দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক বিমানবন্দরে মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ বিমানমন্ত্রীর চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ মাদক সম্রাটের মৃত্যু: মেক্সিকোতে সহিংসতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

রাজনীতি

সরকার আলেমদের বিপথে চালিত করছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

 প্রকাশিত: ১৬:৫১, ৪ ডিসেম্বর ২০২০

সরকার আলেমদের বিপথে চালিত করছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

নানা নৈরাজ্য থেকে দৃষ্টি সরাতেই সরকার আলেমদের বিপথে চালিত করছে দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দ্রব্যমূল্যের দাম বেড়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। আলেমদের বলি, অযথা বিতর্কে না জড়িয়ে এসবের জন্য মাঠে নামেন। সরকারের কথায় নাচলে আপনাদের ক্ষতি হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যখাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেবার পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. জাফরুল্লাহ বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান নৈরাজ্য থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার আলেমদের ব্যবহার করছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

অনলাইন নিউজ পোর্টাল