কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১জন গ্রেপ্তার
জেলার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও ধর্ষণসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন (৪২) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোজে ৬টি মামলা রয়েছে। অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।