রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

“ভাড়াটে কি ভাড়া নেওয়া জমি মালিকের কাছেই বর্গা দিতে পারবে?”

 প্রকাশিত: ১৮:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

“ভাড়াটে কি ভাড়া নেওয়া জমি মালিকের কাছেই বর্গা দিতে পারবে?”

প্রশ্ন:যায়েদ শরীফ থেকে তিন বছরের জন্য একটি জমি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ভাড়া নিয়েছে। ইতিমধ্যে দুই বছর অতিবাহিত হয়ে গেছে। সে এ সময়ে সেখানে বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদ করেছিল। এ বছর সে চাচ্ছে এ জমিটি কারো কাছে বর্গা দিতে। শরীফের সাথে বিষয়টি নিয়ে কথা বললে সে নিজেই (জমির মালিক) তা বর্গা নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

হুজুরের কাছে জানতে চাই, শরীফ তো ঐ জমির মূল মালিক, যায়েদের জন্য ঐ জমিটি শরীফের কাছে বর্গা রাখা জায়েয হবে? দয়া করে জানাবেন।

উত্তর:না, ভাড়া নেওয়া জমি স্বয়ং জমি-মালিকের কাছেই বর্গা দেওয়া জায়েয নয়। জমিটি বর্গা দিতে চাইলে অন্য কারো কাছে দিতে হবে।

* >المحيط البرهاني< ১৯/৬১ : لا يجوز دفع الأرض إلى الآجر مزارعة، سواء كان البذر من قبل الآجر أو كان من قبل المستأجر.

–ফাতাওয়া বায্যাযিয়া ৬/১০০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৭৪

মাসিক আলকাউসার