দুই সচিবের দপ্তর বদল
প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল চলছে। তিন সচিবকে ওএসডি ও নয় সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের একদিন পর আরও দুই সচিবকে বদলি করা হয়েছে।
দুই সচিবকে বদলি করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সচিবালয়ে বদলি করা হয়েছে।
আর সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।