মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১২ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন ১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোয় সহিংসতা, গভীর নজর রাখছে ফিফা দুই সচিবের দপ্তর বদল ৫ অগাস্টের পর প্রতিবিপ্লবের চেষ্টা ছিল: রাষ্ট্রপতি এপস্টেইন ফাইল: যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন গ্রেপ্তার দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক বিমানবন্দরে মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ বিমানমন্ত্রীর চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ মাদক সম্রাটের মৃত্যু: মেক্সিকোতে সহিংসতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৭

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন

 প্রকাশিত: ১৯:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন

কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ব্যবসার কাজে কুমিল্লা গিয়েছিলেন এমপি সাহেব। ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় একটি মোটর সাইকেল সামনে এসে পড়লে সেটাকে রক্ষা করতে গিয়ে উনার প্রাইভেট কারটি ডিভাইডারে ধাক্কা খায়।

“তাতে এমপি সাহেব মুখ, মাথা ও কোমরে আঘাত পান।"

বিএনপি নেতা মিয়াজী বলেন, “বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ইম্পেরিয়াল হাসপাতালে আনা হয়েছে। এখানে টেস্ট করার পর বলতে পারব উনার পরিস্থিতি কেমন।"

ইম্পেরিয়াল হাসাপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে ডাক্তাররা দেখছেন। টেস্ট রিপোর্ট পাওয়া গেলে ডাক্তাররা জানাবেন উনার পরিস্থিতি কেমন।”

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।