রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

রাজনীতি

অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে: জি এম কাদের

 প্রকাশিত: ১৮:২৪, ৩ নভেম্বর ২০২০

অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে।

তিনি বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। 
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সঙ্গে পৃথক দু’টি মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান কাদের বলেন, যেসব শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটো-পাসের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যেসব শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষা ব্যবস্থা।

মতবিনিময়কালে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে।  

তিনি বলেন, করোনাকালে বেসরকারি শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাপা মহাসচিব বাবলু।

অনলাইন নিউজ পোর্টাল